ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর Logo শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ৪ Logo জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল Logo গাজীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo নারায়ণগঞ্জে জুতার কারখানায় আগুন Logo বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি Logo জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার Logo ক্যানসার আক্রান্তরা যেন অবহেলার শিকার না হন: ডা. জুবাইদা রহমান Logo জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

শাকিব থেকে অপূর্ব, পুরোনো লুকে তারকাদের নস্টালজিয়া

সময় বদলেছে, বদলেছে ফ্যাশনের ধরনও। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে পোশাক, সাজসজ্জা ও স্টাইলেও এসেছে নানা পরিবর্তন।

তবে পুরোনো দিনের স্মৃতির প্রতি মানুষের টান আজও অমলিন। সেই নস্টালজিয়াকেই এবার নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান সময়ের ছবি এআইয়ের মাধ্যমে রূপান্তর করে নেটিজেনরা ফিরে যাচ্ছেন চার দশক আগের আশির দশকে। বড় চুল, রঙিন পোশাক, পুরোনো দিনের ক্যামেরার আবহ—সব মিলিয়ে বর্তমানের মানুষকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন এক রেট্রো অবতারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও।

এআইয়ের কারসাজিতে আশির দশকের লুকে নিজেদের দেখতে কেমন লাগছে—সেটিই এখন দেখাচ্ছেন তারকারা। ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করে ভক্তদেরও ফিরিয়ে নিয়ে যাচ্ছেন নস্টালজিয়ার সেই সময়ে।

ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’

আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে অভিনেতা অপূর্বকে। চোখে কালো চশমা, পরনে সেই সময়ের সঙ্গে মানানসই পোশাক—সব মিলিয়ে যেন পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্য। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত…।’

অভিনেত্রী ভাবনাও বাদ যাননি এই ট্রেন্ড থেকে।

আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’

অভিনেতা তৌসিফ মাহবুবের ছবিতেও ফুটে উঠেছে সেই সময়ের আবহ। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

অন্যদিকে, রেট্রো ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করে তমা মির্জা লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’

পূজা চেরীও শামিল হয়েছেন একই আয়োজনে। নিজের আশির দশকের লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘করলাম আরকি।’

এদিকে ‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। এআইয়ের মাধ্যমে চরিত্রটির সাজ ও আবহে আনা হয়েছে পুরোনো দিনের ছোঁয়া।

‘চা গরম’ সিনেমার ডাক্তার ইরিন চরিত্রকে আশির দশকের লুক দিয়েছেন সাফা কবির

একই ট্রেন্ডে ছবি প্রকাশ করেছেন অর্চিতা স্পর্শিয়াও। তাঁর ছবিতেও ধরা দিয়েছে আশির দশকের ফ্যাশন ও নস্টালজিক আবহ।

অভিনেত্রী নাবিলাকেও দেখা গেছে রেট্রো লুকে। সব মিলিয়ে এআইয়ের হাত ধরে তারকাদের এই আশির দশকে ফিরে যাওয়া এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে বেশ কৌতূহল ও নস্টালজিয়া।

তবে শাকিব খান এখনো পর্যন্ত নিজে কোনো ছবি প্রকাশ করেননি। তার ভক্ত অনুরাগীরা প্রিয় নায়কের আশির দশকের ছবি তৈরি করে তা সোশ্যালে শেয়ার করছেন। অন্যান্য তারকারা যেখানে শামিল হয়েছেন সেখানে শাকিব খানকেও কেমন লাগবে, সেই নস্টালজিয়া যেন তারাই দেখতে চেয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর

শাকিব থেকে অপূর্ব, পুরোনো লুকে তারকাদের নস্টালজিয়া

আপডেট সময় ০১:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬