ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

গর্ভবতী কর্মীদের সঙ্গে বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং তাদের ওপর বৈষম্যমূলক আচরণ চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যামাজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের শ্রমিক সুরক্ষা আইন লঙ্ঘন করছে বলে অভিযোগে বলা হয়।

মামলার তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে গর্ভবতী নারীকর্মীদের চেয়ার দেওয়া, পর্যাপ্ত বাথরুম বা পানি পানের বিরতি এবং প্রসবপূর্ব চিকিৎসার ছুটির মতো মৌলিক অধিকারগুলো অস্বীকার করে আসছে সিয়াটলভিত্তিক এই টেক জায়ান্ট।

অভিযোগে আরো জানানো হয়, কোনো কর্মী বিশেষ সুবিধার আবেদন করলে তার কাছে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দাবি করা হতো। এমনকি শারীরিক অসুস্থতার কারণে ছুটি বেশি নিলে তাদের হুমকি দেওয়া হতো এবং নিয়মিত চাকরিচ্যুত করা হতো।

অভিযোগে স্পষ্ট ভাষায় বলা হয়, অ্যামাজন পদে পদে আইন লঙ্ঘন করছে।

মামলায় ভুক্তভোগী কর্মীদের বকেয়া বেতন, সুযোগ-সুবিধার ক্ষতিপূরণ এবং কম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এই মামলার বিষয়ে অ্যামাজনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

গর্ভবতী কর্মীদের সঙ্গে বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬