ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যালিমিন।

অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই; আপনি পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।

যখনই কোনো মুসলিম (দোয়া ইউনুস) মাধ্যমে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন।’ (তিরমিজি, মিশকাত)

যে কোনো বালা-মসিবত, বিপদাপদ, দুশ্চিন্তা-পেরেশানি, উদ্বেগ-উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল।

বিপদ-মসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা

বিপদ-মসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা অনেক বেশি । বিপদে-মসিবতে উদ্বেগ-উৎকণ্ঠা দুশ্চিন্তা-পেরেশানি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অনেক কার্যকর আমল। এই দোয়ার গুরুত্ব বোঝাতে আল্লাহ কোরআনে এরশাদ করেছেন—‘আর স্মরণ করুন জুন নুন (মাছ ওয়ালা ইউনুস)-এর কথা। তিনি রাগ করে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে (মাছের পেটে থাকা অবস্থায়) এ কথা বলে আহ্বান করলেন- ‘লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন।’ অতঃপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তামুক্ত করে দিলাম। আমি এভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি।’ (সুরা আম্বিয়া: ৮৭)

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া

আপডেট সময় ১২:৪৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬