ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

রাজবাড়ীর পাংশায় শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে ইভান (৩) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া এলাকার আজম প্রামাণিকের স্ত্রী। ইভান তাঁদের একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় মনিরা খাতুনের মৃত্যু হয়।

তাঁদের বাড়ির পাশ দিয়েই রেলপথ চলে গেছে। দুর্ঘটনার আগে শিশু ইভান খেলতে গিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ট্রেন আসতে দেখে ছেলেকে উদ্ধারের জন্য মনিরা ছুটে যান। তিনি ইভানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

এ সময় শিশুটিও গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত ইভানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬