ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম ও উপসর্গে থামছেই না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই Logo খার্গ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা Logo ময়মনসিংহে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার Logo সসংদ যখন সন্তোষজনকভাবে কার্যকর তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী Logo বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার Logo ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর Logo নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার Logo রকেটের নাম কেন ‘দুষ্টু ছেলে’ দিয়েছে ভারত? ডাকনামের পেছনের কাহিনী Logo মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর Logo মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

আলোচিত ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার বিরুদ্ধে ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণ করার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

এ অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ ডা. জাহাঙ্গীর কবিরের ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’-এর বিরুদ্ধে অভিযোগ দেয়।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করা রোগীর মৃত্যুর অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হাম ও উপসর্গে থামছেই না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৩:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬