ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম : আইজিপি Logo কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির Logo এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির Logo উরুগুয়েতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশজুড়ে জরুরি অবস্থা জারি Logo জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ Logo জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির Logo জামায়াতের লংমার্চের কারণে জ্বালানি সংকট বাড়ছে : রাশেদ খান Logo বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান Logo র‍্যাবের জন্য কেনা হচ্ছে আরো ১৬৭ গাড়ি

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ার ভিয়াচা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। শুক্রবার স্থানীয় সময় রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ওই সামরিক স্থাপনায় বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আতশবাজি বা পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণের একটি স্থানে বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে সেখানে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তাদের ধারণা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুদাগার থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ভিয়াচার স্বাস্থ্য কর্মকর্তা রিটা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, বিস্ফোরণে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত হয়েছেন ৬২ জন। আহতদের মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য লা পাযের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ এক কিশোরীও রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শক্তিশালী বিস্ফোরণের প্রভাবে আশপাশের বিভিন্ন বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায় এবং বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর সামরিক ঘাঁটিতে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পাশাপাশি বিস্ফোরণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিও পর্যালোচনা করা হচ্ছে।

রিটা নেব্রাস্কা বলেন, ঘটনাস্থলে এখনও তাপের উৎস রয়েছে বলে অগ্নিনির্বাপণ কর্মীরা সতর্ক করেছেন। ফলে সেখানে ফের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম : আইজিপি

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

আপডেট সময় ১১:১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬