ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের Logo ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬ Logo ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরো ৫ লেবানিজ Logo ‘বংশের নাম থাকলেও সাফল্য ধরে রাখতে লড়াই’, জন্মদিনে ঋষি কাপুরের সেই কথা Logo গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo কেরালায় ১০ বছর পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি, অবশেষে গ্রেপ্তার Logo জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী Logo বিভিন্ন দেশে পালানো রেকর্ড ৬০ লাখ আফগানী ফিরেছে আফগানিস্তানে Logo এআই ছাড়া মানুষ যেন ‘অদক্ষ বানর’, খোঁচা ইলন মাস্কের Logo দুশ্চিন্তা ও বিষাদ দূর করার দোয়া

পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ

অবশেষে নবম জাতীয় পে স্কেল-২০২৬ এর গেজেট প্রকাশের অপেক্ষা শেষ হচ্ছে। আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে।

এরই মধ্যে পে স্কেলের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। এখন প্রজ্ঞাপন প্রকাশের আগে কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করার কাজ চলছে।

তবে প্রজ্ঞাপনের পর আরো কিছু ধাপ রয়েছে পে স্কেল নিয়ে। রবিবার প্রজ্ঞাপন জারি হলে নবম পে স্কেলের বিস্তারিত বিধান স্পষ্ট হবে।

এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়ন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সূত্র জানিয়েছে, বিজি প্রেসে খসড়া পাঠানোর মধ্য দিয়ে প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও এসআরও নম্বর পাওয়ার পরই চূড়ান্ত হবে নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট। ফলে আগামী রবিবার শুধু একটি প্রজ্ঞাপন প্রকাশের দিন নয়; সরকারি বেতন কাঠামোর নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনার দিন হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এখন প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির আগে নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে।

ফলে বৃহস্পতিবারের পরিবর্তে রবিবারকে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ

আপডেট সময় ০৪:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬