ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগের কর্মসূচিতে টিকা না পাওয়া শিশুদের একটি অংশের মধ্যেই বর্তমানে হাম বেশি শনাক্ত হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। হামের প্রকোপ নিয়ন্ত্রণে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের উদ্যোগে পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে। রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় এরই মধ্যে হামের টিকা দেওয়া হয়েছে। টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে তাদেরও কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

স্বাস্থ্য খাতে গত ছয় মাসে পরিবর্তন এসেছে দাবি করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেখানে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ পেয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও দায়িত্ব পালন আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করার কথাও জানান তিনি।

দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া সারা দেশে চিকিৎসক ও নার্সের সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যে বড় পরিসরে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৩:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬