ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল ৬টা থেকে নাটোর জেলার ওপর দিয়ে অন্য গন্তব্যে যাতায়াত করা রাজশাহীর বাস বন্ধ রয়েছে।

এদিন সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রাজশাহী বাস টার্মিনালে এসে যাত্রীদের অনেককেই অলস সময় কাটাতে দেখা গছে। মূলত রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের সব জেলা এবং ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যায়।

নাটোরে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় রাজশাহীর বাসগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে।
শামিম নামের একজন বাস শ্রমিক বলেন, ‘নাটোরের বাস শ্রমিকরা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী-দর্শনা বাসের যাত্রী নামিয়ে ওদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রেখেছিল। এই ঘটনার জেরে আজ বাস চলাচল বন্ধ রয়েছে।’

শাহানাজ নামের এক যাত্রী বলেন, ‘রংপুর যাব, কাউন্টারে এসে বসে আছি।

তারা বলছেন সড়কে সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পর হয়ে গেল। তবুও বাস ছাড়েনি।’
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আমি শুনেছি সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

যে বাসগুলো নাটোরের ওপর দিয়ে যায়, সেই বাসগুলো বন্ধ রয়েছে বলে শুনেছি। আমি বাস টার্মিনালে যাচ্ছি। পরে বিস্তারিত জেনে জানাব।’
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।’ দ্রুত চলমান সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় ১১:১৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬