রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলে

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ৫৫ জেলে দেশে ফিরেছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে তারা দেশে ফিরে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময় সাগরে মাছ ধরতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির হাতে আটক হন ৫৫ জন বাংলাদেশি জেলে। ধারণা করা হয়, মাছ ধরার সময় ভুলবশত তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। পরে নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করা হয়। দীর্ঘ মধ্যস্থতার পর বুধবার আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com