ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কসমেটিকা ঢাকা-২০২৬ উদ্বোধন করলেন শামা ওবায়েদ

বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল নম্বর-৪ এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে কসমেটিকস শিল্পের বিভিন্ন শীর্ষ কোম্পানির কর্মকর্তা ও শিল্পসংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর আইসিসিবিতে কসমেটিকা ঢাকার বিভিন্ন স্টল পরিদর্শন করেন শামা ওবায়েদ।

বৃহস্পতিবার থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এবারের কসমেটিকা ঢাকায় বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান, বিনিয়োগ ও নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক এ প্রদর্শনীর সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপ।

আয়োজকরা জানিয়েছেন, কসমেটিকা ঢাকা ২০২৬ শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; এটি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি ও শিল্পসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রদর্শনীর পাশাপাশি বিশেষজ্ঞ উপস্থাপনা, প্রশিক্ষণ সেশন, শিল্পভিত্তিক আলোচনা এবং বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তিন দিনের এ আন্তর্জাতিক প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এতে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্যের প্রয়োজন হবে না। অনলাইনে নিবন্ধনের পাশাপাশি প্রদর্শনীর ভেন্যুতেও সরাসরি নিবন্ধনের সুযোগ থাকছে। শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি চিত্রাঙ্গনের মডেল ও তারকা, সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের এ আন্তর্জাতিক আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :

কসমেটিকা ঢাকা-২০২৬ উদ্বোধন করলেন শামা ওবায়েদ

আপডেট সময় ১১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬