রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা ফের গ্রেফতার

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বরিশালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, বুধবার বিকেলে নগরীর আমতলার মোড় এলাকায় জনতা খালেদ খান রবিনকে আটক করে মারধর দিয়ে পুলিশে সোপার্দ করে। আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পরে তাকে ধরতে নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোরে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পালিয়ে যাওয়া খালেদ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com