ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞান Logo সিলেট ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু Logo যুক্তরাষ্ট্র শর্ত মানলে চুক্তি মানবে ইরানও: পেজেশকিয়ান Logo মেসিকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো বললেন, অবিস্মরণীয় সব স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী Logo মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫ Logo কোনো চাপে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ Logo স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার Logo বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা প্রধান বাজারের জমজম টাওয়ারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থক ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন- শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত, সংসদ সদস্য গ্রুপের রনি (২৭) ও অপর পক্ষের একজন মেম্বার (৪০)। আহতরা সকলেই শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।

এ ঘটনার বিষয় জানতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কেউ ফোন ধরেনি।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ‘দুই পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। এ সময় ছোড়া ইটের টুকরো আমার মাথায় লাগে। তবে এই ঘটনায় এখনো কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। আর কোন ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞান

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫

আপডেট সময় ০২:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬