ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির Logo হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাড়ে ৩ কেজির দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি Logo ৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : প্রতিমন্ত্রী নুর Logo বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ Logo আইপিএল সম্প্রচার স্বত্বে প্রতিযোগিতার অভাবে চিন্তায় বিসিসিআই Logo বান্দরবানে পাহাড়ি সড়কে গাড়ি উল্টে চালকের মৃত্যু, আহত ৩ Logo বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই : দুই আসামির জামিন শুনানি মঙ্গলবার Logo ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ Logo ভারতে চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কুতুবাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির

নারায়ণগঞ্জে পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

আপডেট সময় ০৪:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬