ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের মঞ্চ পেরিয়ে এবার বিদেশের মঞ্চে বন্যা মির্জা Logo দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে Logo বাংলাদেশিকে হত্যার পর নিজের মাথায় গুলি করলেন সৌদি যুবক Logo ফরিদপুরে চার দিন ধরে দুপক্ষের উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষে আহত ৩৫ Logo ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি Logo প্লাস্টিকের বোতল দিয়ে বিস্কুট বানাচ্ছেন গবেষকরা Logo গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর বড় সামরিক চুক্তি Logo আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী Logo ‘বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি’, পপিকে নিয়ে বাপ্পারাজ Logo আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের একাধিক ড্রোন হামলা

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। শনিবার (২৯ আগস্ট) সোমালি সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রায় ১০ দিন ধরে চলা এই অভিযানে ১৪ জন জলদস্যু নিহত হয়েছে এবং তাদের ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবিরাম সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত জলদস্যুরা জাহাজটি ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর যৌথ বাহিনী এমভি লাতুফ নামের ওই জাহাজের নিয়ন্ত্রণ নেয় এবং এটি নিরাপদে আবার যাত্রা শুরু করে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী এই জাহাজটি গত জুলাইয়ের শেষ দিকে তুরস্ক থেকে তানজানিয়ার দার এস সালাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, জাহাজটিতে তুরস্কের তৈরি অস্ত্র ছিল। তবে সোমালিয়ার ফেডারেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তুরস্ক ও সোমালিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে বলে সোমালি সরকার জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের তৎপরতা আবার বাড়ছে। এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচটি পণ্যবাহী জাহাজ জিম্মি করার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২০ আগস্ট ইয়েমেনের উপকূলের কাছে আরেকটি জাহাজ দখল করে নেয় জলদস্যুরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশের মঞ্চ পেরিয়ে এবার বিদেশের মঞ্চে বন্যা মির্জা

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

আপডেট সময় ০৬:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬