ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী Logo তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহনন Logo ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু Logo বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিমানমন্ত্রী Logo ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড Logo কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫ Logo সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক Logo চবির ৭৫ কোটি টাকার দরপত্র জালিয়াতি জি কে শামীমের বিচার শুরু

কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেবাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো তাড়াইল উপজেলার মিলন (৩০) ও তার পাঁচ বছর বয়সী শিশু কন্যা জারা মনি (৫) এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রাবেয়া (৪০)। আহতদের মধ্যে পিয়া ও রবিউল আলমের নাম জানা গেছে। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন দুপুরে কিশোরগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কটিয়াদীর দিকে আসছিলেন যাত্রীরা। পথে আচমিতা ইউনিয়নের তেবাঘা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ কাভার্ড ভ্যানকে দ্রুত ওভারটেক করার চেষ্টা করেন অটোরিকশার চালক। এ সময় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

এ সময় হাসপাতালে সরকারি অ্যাম্বুল্যান্স না থাকায় আহতদের জেলা হাসপাতালে পাঠাতে বিড়ম্বনায় পড়তে হয়। পরে বিকল্প ব্যবস্থায় তাদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আনিসুর রহমান কালের কণ্ঠকে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

কটিয়াদী হাইওয়ে পুলিশের এসআই নবীনুর জানান, সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫

আপডেট সময় ০৫:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬