ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন Logo মানব পাচারের শিকার বাংলাদেশিদের দেশে ফেরাতে আরডিএমএস চালু Logo থাইল্যান্ডের ভিসায় যুক্ত হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সসহ দুই নতুন শর্ত Logo এক মামলায় জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo ‘আমার জীবনের সেরা উপহার তুমি’মায়ের জন্মদিনে অপূর্ব Logo ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের Logo বিএনপি নেতা ইসহাক হত্যা : সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার Logo আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার Logo ব্যালন ডি’অরে রাজনীতি ঢোকার দাবি মরিনহোর Logo ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তবে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও তারা পুনরায় দেশটিতে হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন।

শনিবার (৩০ আগস্ট) ডনের এক প্রতিবেদনে কোহেনের এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে তিনি জানান, ইরান যদি ভুল করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, এমনকি আমেরিকার সঙ্গে চুক্তি থাকলেও আমরা সেখানে হামলা চালাব।

এলি কোহেন দাবি করেন, ইসরায়েল আক্রমণ না করলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের এই পারমাণবিক কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।

নিজের দেশের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে ইসরায়েলি এই মন্ত্রী জানান, তারা ইতোমধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

আপডেট সময় ০১:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬