ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন Logo খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী Logo লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo টানা দুই ম্যাচে প্রত্যাবর্তন, এনরিকে বললেন এটাই আসল পিএসজি Logo জামালপুরে বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার Logo পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ Logo কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর গুরুত্বপূর্ণ চার বৈঠক Logo দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে বিশ্বাস বাংলাদেশ কোচের Logo ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তথ্য দিয়ে সহযোগিতা করলে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ মিলনায়তনের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। এর আগে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার নিয়ে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই। এটা আগের একটা ডিরেকশন (নির্দেশনা) ছিল। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ক্ষেত্রে আমরা কিছু পুরস্কার ঘোষণা করেছি। যারা হেভি ওয়েপনস (ভারী অস্ত্র) উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দেবে, তাদেরকে আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করব। যারা পিস্তল, রিভলবার ও শটগান উদ্ধারে তথ্য দেবে তাদেরকে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করব। এর বাইরে সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত হওয়া টিয়ার গ্যাসের সেল ও অন্যান্য যেগুলো অস্ত্র আছে, সেগুলো উদ্ধারের জন্য যারা সহযোগিতা করবে, সংবাদ দেবে, তাদেরকেও আমরা ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার টাকা করে ক্ষেত্রমতে পুরস্কৃত করব।’

সারা দেশে অবৈধ অস্ত্র, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজি ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে যেসব অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে, যারা জমা দেয়নি নির্ধারিত সময়সীমার মধ্যে, এগুলো অলরেডি অবৈধ অস্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এগুলোও অবৈধ অস্ত্র। সেগুলোও উদ্ধার করা হবে।

অনেক অস্ত্র ইতিমধ্যে সীমান্ত পার হয়ে বাইরে চলে গেছে, সেগুলো কীভাবে উদ্ধার হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি অস্ত্র অন্য দেশের সীমানা পার হয়ে চলে যায়, আমাদের পুলিশ তো অন্য দেশে গিয়ে অপারেশন করতে পারবে না। আমরা যেগুলো দেশে পাব সেগুলো উদ্ধার করব।’

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬