ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সাভারে নির্মীয়মাণ একটি বহুতল ভবনের সপ্তম তলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মীয়মাণ ভবনে এ ঘটনা ঘটে।

নিহত সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মীয়মাণ ভবনে কাজ করছিলেন।

নিহতের স্বামী রফিক হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো রবিবার সকালে তার স্ত্রী কাজে যান। দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে আবার নির্মীয়মাণ ভবনে যান।

সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে তাকে জানান, তার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সবুরাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।’

ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, ওইদিন অন্য শ্রমিকরা কাজে যাননি। তবে মালিকের কিছু কাজ থাকায় সবুরা ভবনে গিয়েছিলেন।

বিকেলের দিকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সবুরার মৃত্যুর পর অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর বিষয়টি পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় না নিয়ে রাতেই নিহতের পরিবারের সঙ্গে দেড় লাখ টাকায় রফাদফা করা হয়েছে। ফলে নির্মীয়মাণ ভবনের নিরাপত্তাব্যবস্থা, লিফটের ফাঁকা জায়গাটি খোলা রাখার কারণ এবং দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন বহুতল ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা শ্রমিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সেখানে নিরাপত্তাবেষ্টনী, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা ঢাকনা ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। বিশেষ করে একজন শ্রমিকের মৃত্যুর পর অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার অভিযোগ সত্য হলে সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সাভার মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির সপ্তম তলায় লিফট স্থাপনের জন্য ফাঁকা জায়গা রাখা হয়েছিল। ওই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়েই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি সেখানে পড়ে গেলেন এবং ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬