ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে মোহাম্মদ সাকিব (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকার কামাল বাজার লায়লা সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব চান্দগাঁও থানার চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় সাকিব নামের এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোন নিয়ে পূর্ববিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১১:০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬