ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন

মন্ত্রিপরিষদ বিভাগে দুর্নীতি দমন কমিশন-দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের কমিশন যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, বুধবার (১৯ আগস্ট) থেকে থেকে নতুন কমিশন কাজ শুরু করবেন। এর মধ্যদিয়ে দুদকে সাড়ে ৫ মাসের স্থবিরতা কেটে যাবে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। আর দুই কমিশনার হলেন- সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান ও এনবিআরের সাবেক সদস্য ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

চলতি বছরের মার্চের ৩ তারিখ আবদুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকে নেতৃত্বশূন্য ছিল রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬