নাটোরের লালপুরে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার সময় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলা জানিয়েছেন পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কদিমচিলান থেকে চাঁদপুর বাজারগামী পুকুরপাড় ঘাটচিলান এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় কাচু মিস্ত্রির জমির পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার মো. আতিকুর রহমান আসিফ (২০)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ






















