ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর

সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। তারা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে চারটি ইঞ্জিনচালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দা। পরে তারা ওই রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রাখার পাশাপাশি থানায় খবর দেন।

মোহাম্মদ রফিক নামের এক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ছয় থেকে সাত হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান।

দালালেরা রোববার গভীর রাতে চারটি নৌযানে করে তাদের নিয়ে রওয়ানা দেন। দুপুরে ভাটিয়ারী সাগর উপকূলে এলাকাবাসী তাদের দেখতে পেলে কৌশলে দালালেরা পালিয়ে যান। পরে তারা স্থানীয় জনতার হাতে আটক হন। ভালোভাবে দিন যাপনের তাগিদে তারা পরিবার নিয়ে টেকনাফের রোহিঙ্গা শিবিরে ফিরতে চান বলে জানান।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৬:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫