ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। তার নাম আব্দুল্লাহ আল জাবের।

তিনি চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে চরমজলিশপুর ইউনিয়নের দায়িত্ব পান জাবের।

জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার ও ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুটি পদে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি। তবে পাস করব, এটা ভাবিনি।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু জানান, ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই অত্যন্ত প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানান, আমরা দুজনের বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা

আপডেট সময় ১২:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬