ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অজি ভূমিতে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ Logo ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন Logo ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি রেকর্ড ৪০ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি Logo আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে ৩১ আগস্ট Logo সৌদি–পাকিস্তান–তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি Logo সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২ Logo শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ Logo ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচেব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে Logo ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪টি অমূল্য চিত্রকর্ম চুরি Logo ম্যানসিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

সরকারের ছয় মাস পূর্তিতে মতবিনিময় সভা আজ

বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম ও প্রধান প্রধান অর্জনের পাশাপাশি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য প্রকাশ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অজি ভূমিতে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

সরকারের ছয় মাস পূর্তিতে মতবিনিময় সভা আজ

আপডেট সময় ১১:১৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬