বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

৪ জেলায় বন্যার আভাস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সিলেট বিভাগে বন্যার আভাস দিয়েছেন বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া.কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় সিলেট বিভাগের অবশিষ্ট ফসল ২০ মের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ পলাশ জানান, সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সব আবহাওয়া পূর্বাভাস মডেল।

ফলে সিলেট বিভাগের হাওড় এলাকায় বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব এলাকা প্লাবিত হতে পারে। যদি কোনো বিলে এখন পর্যন্ত ধান কাটা অবশিষ্ট থাকে তবে ২০ মের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে রোববার তিনি জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। ২৪ থেকে ২৬ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com