ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার, তবে মানতে হবে শর্ত Logo মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন Logo এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর Logo ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত Logo ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর Logo ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট Logo জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার Logo চিকিৎসায় অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী

একসময় ওয়াশিংটন, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের হয়ে সরব ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভূমিকা।

সাংবাদিকতার পরিচিত গণ্ডি পেরিয়ে এখন তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে। তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছিল।

জানা গেছে, মন্ত্রিসভার দুজন প্রভাবশালী সদস্য মুশফিকুল ফজল আনসারীকে সরকারের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীও গত সপ্তাহে মুশফিক ফজল আনসারীকে ডেকে কথা বললেন। মুশফিকের সঙ্গে প্রায় আধা ঘণ্টা ওয়ান টু ওয়ান বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

অবশ্য সরকারের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মুশফিকুল ফজল আনসারী কালের কণ্ঠকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার, তবে মানতে হবে শর্ত

সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী

আপডেট সময় ০৩:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬