ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে

সাবেক এমপি শামীমা ও সিআরআই পরিচালক বিটুসহ গ্রেফতার ৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলবিরোধী অভিযান চালিয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শামীমা আক্তার খানম ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুসহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার (৪৫), দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মতি (৫৫), সিআরআই পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু (৪৪), কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার (৩৫), দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম (৪০), নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরকার (৫৫) ও দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানমকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। অন্যদিকে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ডিবি-মিরপুর বিভাগের একটি দল রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান মতিকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ১টার দিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেফতার করে।

তিনি বলেন, ডিবি-রমনা বিভাগের একটি দল রাজধানীর রমনা এলাকা থেকে দুপুর ২টার দিকে মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি দল বিকেল ৫টার পর সাভার থানার কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. রবিউল ইসলামকে গ্রেফতার করে।

এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করে। এছাড়াও আজ (১১ মে) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ডিবি-গুলশান বিভাগের একটি দল বাড্ডা থেকে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানান তিনি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের

সাবেক এমপি শামীমা ও সিআরআই পরিচালক বিটুসহ গ্রেফতার ৭

আপডেট সময় ০৩:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫