ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির ‘মানহানি’: ২৫ বছর বয়সী নারী আন্দোলকারীর বিরুদ্ধে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৫ বছর বয়সী রুচিকা সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ আয়োজিত আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন বলে জানা গেছে।

২৩ জুলাই নতুন দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভের সময় নাকি তিনি বিতর্কিত বক্তব্য প্রদান করেন। এই বিষয়ে গত বুধবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়।

অভিযোগকারী জানিয়েছেন, ওই তরুণীর মন্তব্য প্রধানমন্ত্রীর পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে শান্তি নষ্ট করতে পারে। প্রাথমিকভাবে নয়ডার এক্সপ্রেসওয়ে থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় একটি জিরো এফআইআর নথিভুক্ত করা হয়। পরে বিষয়টি খতিয়ে দেখতে এবং পরবর্তী তদন্তের জন্য মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেন, আন্দোলনকারীর ব্যবহৃত ভাষা অনুচিত বা আপত্তিকর হতে পারে, তবে সেজন্য পুলিশ প্রশাসন ব্যবহার করে ব্যবস্থা নেওয়া সমীচীন নয়। নাগরিক বা ফৌজদারি মানহানির মামলা করার সুযোগ থাকলেও আন্দোলনকারীদের দমনে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ তরুণ সমাজের স্বাধীন মতপ্রকাশে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি তরুণ প্রজন্মকে আন্দোলন বা প্রতিবাদের সময় ভাষা ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ জানিয়েছেন, সরকারের অবস্থান শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে এবং কোনো অন্যায় আইনি পদক্ষেপ তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। তবে আন্দোলনকে কাজে লাগিয়ে কেউ যদি অপরাধমূলক হিংসা ছড়ানোর চেষ্টা করে থাকে, তবে তাদের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৯:৩৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬