ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে Logo প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি Logo পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন্ত্রী Logo একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর Logo হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর Logo প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাইলেন ক্ষমা?

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে ‘জেন জি’র কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্যামেরার সামনে কান ধরে ওঠবসও করেছেন তিনি। আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেন এমন ভিডিও প্রকাশ করেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী নিজেই।

ভিডিওতে সোনাক্ষী বলেন, ‘আমি জেন জিকে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। আপনাদের স্যালুট। আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’

এ কথা বলার পরই ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করতে দেখা যায় তাকে। এরপর মাথায় থাকা টুপিও খুলে মাটিতে ছুড়ে ফেলেন অভিনেত্রী। ভিডিওতে তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার আন্দোলন নিয়ে নিজের অবস্থানও প্রকাশ করেছেন তিনি। ফলে তার নতুন এই ভিডিওকে অনেকেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘এটা শুধু আমাদের নয়, আপনারও বিজয়। শুরু থেকেই আপনি আমাদের পাশে ছিলেন।’

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাইলেন ক্ষমা?

আপডেট সময় ০১:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬