ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২ Logo ‘কঠিন সময়েই দায়িত্ব পেয়েছি, আবার ঘুরে দাঁড়াবে আল-আরাফাহ ব্যাংক’ Logo বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী Logo ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স Logo টাঙ্গাইলে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন, বড় বিপর্যয়ের আশঙ্কা Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কর্মকর্তাকে কুপিয়ে জখম Logo প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ Logo এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ Logo সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

বিক্ষোভ মিছিল থেকে স্বামীকে আটক: অভিনেত্রী বললেন—লজ্জাজনক পরিস্থিতি

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর অভিযোগ করেছেন, তার স্বামী ও রাজনৈতিককর্মী ফাহাদ আহমদসহ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে মুম্বাই পুলিশ। সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের দাদারের চৈত্যভূমিতে বিক্ষোভ চলাকালে তাদের আটক করে মাহিম থানায় নিয়ে যাওয়া হয় বলেও দাবি স্বরার।  

গতকাল স্বরা ভাস্কর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ফাহাদ আহমদকে নিয়ে যাচ্ছে পুলিশ। ফাহাদ পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে থাকেন—“আমাকে কেন গ্রেপ্তার করছেন?”  

ভিডিওটি শেয়ার করে স্বরা ভাস্কর লেখেন, “২০ জুলাই বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ের চৈত্যভূমি থেকে ফাহাদ ও অন্যান্য বিক্ষোভকারীকে মুম্বাই পুলিশ আটক করেছে। বর্তমানে তাদের মাহিম থানায় আটকে রাখা হয়েছে। এটাই ভারতের গণতন্ত্র। এটি লজ্জাজনক পরিস্থিতি।”  

এই আন্দোলনে যারা অংশ নিতে চান, তাদের উদ্দেশ্যে স্বরা ভাস্কর লেখেন, “২০ জুলাই বিকেল সাড়ে ৪টায় ফাহাদ আহমেদকে আটকের এই ভিডিও হাতে পাই। অভিযোগ রয়েছে, মুম্বাই পুলিশ চৈত্যভূমিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। যারা সংহতি প্রকাশ করতে চান, তারা শান্তিপূর্ণভাবে এবং বিপুল সংখ্যায় চৈত্যভূমিতে পৌঁছান।” 

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছেন, ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে সমর্থন জানাতে চৈত্যভূমিতে জড়ো হওয়া বেশ কয়েকজনকে মুম্বাই পুলিশ আটক করে। পুলিশি অভিযানে কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন এবং কতজনকে আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

গতকাল বিকাল ৪টার দিকে ফাহাদ আহমেদকে আটকের ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে স্বরা ভাস্কর জানান, রাত ৮টার দিকে ফাহাদকে ছেড়ে দিয়েছে পুলিশ।  

গত ৬ জুন থেকে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এ বিষয়ে জবাবদিহির দাবি জানিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ জুন, সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলনটি আরো বেশি আলোচনায় আসে। গত ১৮ জুলাই, পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

জন্তর মন্তরের এই বিক্ষোভে ভারতীয় শোবিজ অঙ্গনের অনেক তারকা অংশ নিয়েছেন। এ তালিকায় রয়েছেন—দক্ষিণী সিনেমার অভিনেতা প্রকাশ রাজ, বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি প্রমুখ। 

সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে প্রেম নিয়ে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন স্বরা ভাস্কর। এ নিয়ে আলোচনা জমে উঠলেও প্রেমিককে কখনো সামনে আনেননি ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত এই অভিনেত্রী। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি, একটি ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে (টুইটার) পোস্ট করেন স্বরা ভাস্কর। তাতে জানা যায়, একই বছরের ২৩ জানুয়ারি কোর্টে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি বিয়ে করেছেন তারা। ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করে কটাক্ষের শিকার হতে হয় স্বরাকে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

বিক্ষোভ মিছিল থেকে স্বামীকে আটক: অভিনেত্রী বললেন—লজ্জাজনক পরিস্থিতি

আপডেট সময় ০৩:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬