ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি Logo তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী Logo ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল Logo ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, আলোচনার অপেক্ষায় বাংলাদেশ Logo এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ Logo শেখ হাসিনার দেশে ফেরার সময় জানিয়ে আলোচনার কেন্দ্রে সৈয়দ মোজাম্মেল আলী Logo দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় Logo বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয় : শিক্ষামন্ত্রী Logo সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ Logo ব্যালন ডি’অরের ইতিহাসে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ

মানিকগঞ্জে অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের খেতে ব্যাপক ক্ষতি হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ রবিবার বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে।

মো. রুহুল আমীন বাবু নামে এক শিক্ষক বলেন, ‘বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম সবচেয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে যে মরিচ ১০০ টাকা কেজি ছিল, আজ তা ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই।’

মানিকগঞ্জ সদর উপজেলার হেলাচিয়া এলাকার মরিচচাষি রহিজ উদ্দিন বলেন, ‘দুই বিঘা জমিতে মরিচের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে প্রায় সব মরিচ নষ্ট হয়ে গেছে। বিক্রি করে ঘরে টাকা তোলার আগেই সব শেষ হয়ে গেল।

এর আগে পেঁয়াজ চাষেও ক্ষতির মুখে পড়েছি। একের পর এক ক্ষতি হলেও কেউ খোঁজ নেয়নি। কৃষি অধিদপ্তরে ফোন দিলেও অনেক সময় কেউ ফোন ধরেন না। দুর্যোগের সময় যদি কৃষকদের পাশে কেউ না থাকে, তাহলে ভবিষ্যতে অনেকেই মরিচ চাষ ছেড়ে ভুট্টাসহ অন্য ফসলের দিকে ঝুঁকবেন।’

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজাহান সিরাজ বলেন, জেলায় ১০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হেক্টর জমির মরিচ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া আরও বেশ কিছু জমির মরিচ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ফোন না ধরার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

মানিকগঞ্জে অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

আপডেট সময় ১১:১৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬