ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি Logo তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী Logo ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল Logo ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, আলোচনার অপেক্ষায় বাংলাদেশ Logo এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ Logo শেখ হাসিনার দেশে ফেরার সময় জানিয়ে আলোচনার কেন্দ্রে সৈয়দ মোজাম্মেল আলী Logo দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় Logo বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয় : শিক্ষামন্ত্রী Logo সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ Logo ব্যালন ডি’অরের ইতিহাসে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ

দেশের ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা

ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের সাত জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে বেশকিছু জেলায় নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার পাশাপাশি নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলোর কিছু স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনও এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর কিছু পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন এসব নদ-নদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় আগামী তৃতীয় থেকে পঞ্চম দিনে (২০-২২ জুলাই) ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে

এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার-মেঘনা, পশুর, ইছামতি, কর্নফুলী, লিটল ফেনী, নোয়াখালী খাল ইত্যাদি নদীগুলোয় বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান রয়েছে। আগামী একদিন এসব নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

দেশের ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা

আপডেট সময় ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬