ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ Logo এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী Logo ইয়োলোর নামে ৪১৬ ঋণ জালিয়াতি, দুদকের মুখোমুখি জনতার ১০ কর্মকর্তা Logo ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo উপসাগরীয় অঞ্চলের সব অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের Logo পুলিশ-সশস্ত্র বাহিনীর সমন্বয় জোরদারে এএফডব্লিউসি কর্মকর্তাদের মতবিনিময় Logo সমাজ সভ্যতার জন্য গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে: তথ্যমন্ত্রী Logo তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ Logo আন্দোলনে বক্তব্যের জেরে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি Logo জুলাই জাতীয় সনদই কার্যকর আইন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি

আন্দোলনে বক্তব্যের জেরে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

এইচএসসি পরীক্ষা ঘিরে চলমান আন্দোলনে বক্তব্য দেওয়ার ঘটনায় মাইলস্টোন কলেজের সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, ওই শিক্ষার্থী কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নেওয়ার পরও মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে বক্তব্য দিয়েছেন, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় এ জিডি করা হয়।

জিডিতে মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম উল্লেখ করেন, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়।

এ পরিস্থিতিতে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যতের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আন্দোলনে বক্তব্যের জেরে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

আপডেট সময় ০৭:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬