ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু Logo সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু Logo জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক Logo উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল Logo মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা Logo পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩ Logo তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট Logo সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি Logo চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo নারী ও শিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের

পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩

পাবনার আতাইকুলা থানার ঢাকা-পাবনা মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক (৭০), তার স্ত্রী বুলি খাতুন (৫৫) ও মাইক্রোবাসের চালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার রাজ হোসেন (৩৫)। এদের মধ্যে বুলি খাতুন ও রাজ হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ছলিম প্রামানিককে উন্নত চিকিৎসার জন্য পাবনা থেকে রাজশাহী নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, এ ঘটনায় গুরুত্ব আহত হন নিহত ছলিম প্রামানিকের মেয়ে নাজনিন খাতুন (৪০), নাতি রিয়াদ সরদার (১৭) ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে নাফিজ (৮)। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ছলিম ও বুলি খাতুন নিহত শিশু কেয়ার নানা-নানী।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কিডনী রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে মাইক্রোবাসে করে রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন স্বজনরা। আর পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনায় ফিরছিলো।

পথে সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় পৌঁছালে ওই বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহত দুইজন ও মাইক্রোবাসে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু

পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৩

আপডেট সময় ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬