ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী Logo এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন Logo ইয়েমেন ঘিরে সৌদি-ইরান লড়াই, নতুন সংঘাতের শঙ্কায় মধ্যপ্রাচ্য? Logo সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই Logo গৌরি, কিরণ বা রিনা কেউ-ই ধর্ম পরিবর্তন করেনি: আমির খান Logo ২ জেলার নিম্নাঞ্চলে বন্যার আভাস, বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি Logo আর্জেন্টিনা না ইংল্যান্ড? জুয়ার বাজারে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে কারা Logo বিশ্ব দরবারে শক্তিশালী হবে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড: সংসদে প্রধানমন্ত্রী Logo বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

২ জেলার নিম্নাঞ্চলে বন্যার আভাস, বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি

দেশের দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (১৫ জুলাই) সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

একই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়া গাইবান্ধা জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বর্তমানে তিনটি স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ জেলার নিম্নাঞ্চলে বন্যার আভাস, বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি

আপডেট সময় ০৪:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬