ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি Logo সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা Logo চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর.. Logo গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের Logo যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা Logo সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে Logo দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি ফাইলবন্দী থাকলে রক্ষা মিলবে না Logo আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক Logo ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’ Logo মেসির সঙ্গে অজানা সম্পর্কের কথা জানালেন রোনালদো

আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। খবর রয়টার্সের।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২১ কিলোমিটার (৭৫ মাইল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশটির বাঘলান শহর থেকে ১৬৪ কিলোমিটার দূরে। বাঘলান শহরে প্রিায় ১ লাখ ৮ হাজার মানুষের বসবাস।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। বিশেষ করে হিন্দু কুশ পাহাড়ি এলাকায় ভূমিকম্প একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৮০ জনের মৃত্যু হয়।

এদিকে বুধবার ফিলিপাইনেও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস আরও জানিয়েছে, মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৬ মাইল)।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাইতুম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ১২:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫