ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক: সিপিডি Logo ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে: অর্থমন্ত্রী Logo দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা Logo আপত্তিকর ভিডিও ধারণের পর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত তারা, অবশেষে ধরা Logo খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি Logo বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী Logo আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে বিএনপি নেতা বহিষ্কার, এলাকায় মাইকিং করে সর্তক Logo গ্যাস সিলিন্ডার ও বাসভাড়া ফ্রি, নারীদের জন্য থালাপতি বিজয়ের উপহার Logo অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক Logo মহাসড়কে প্রাইভেট কারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক

খোয়াই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কে জনসাধারণ

উজান থেকে নেমে আসা ঢলের পানিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া এলাকায় খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার রাত প্রায় ৮ টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ শুরু হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। রাত ৮টার দিকে চরহামুয়া এলাকার বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। খবর পেয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া এলাকায় খোয়াই নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। যতটা সম্ভব বাঁধ রক্ষার জন্য চেষ্টা চলছে।

এদিকে, খোয়াই নদীর পানি আরও বৃদ্ধি পেলে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অর্থনীতির পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক: সিপিডি

খোয়াই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কে জনসাধারণ

আপডেট সময় ১১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬