ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ: শিল্পমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত বেড়ে ৪ Logo গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল Logo শেয়ারবাজার স্থিতিশীলতায় ১৭ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে Logo জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ Logo বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও Logo প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান Logo সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রুম ভাড়া মওকুফ

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত, ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। জ্বালানিমন্ত্রী বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানান।

দেশের জ্বালানি খাতে, এলএনজি সরবরাহে বিদেশি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক সাযুজ্যপূর্ণ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও স্বল্পসুদে ঋণ সম্প্রসারণে সরকারের নানা উদ্যোগ: শিল্পমন্ত্রী

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

আপডেট সময় ০৫:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬