ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের Logo ২ ফুট পানির নিচে রেললাইন, হাঁটু পানিতে নেমে পরিদর্শন প্রতিমন্ত্রীর Logo জঙ্গল সলিমপুরে মাটি ধসে ১০ মাসের শিশুর মৃত্যু Logo মিসরের গোল কেন বাতিল, আর্জেন্টিনারটা কেন নয় Logo মানুষ কেন সহজে প্রাক্তনকে ভুলতে পারে না Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর সন্তুষ্ট দেশের ৭৫ শতাংশ মানুষ: জরিপ Logo সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল Logo শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনা ভাড়ায় চলবে শাটল বাস Logo পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী Logo জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ

জঙ্গল সলিমপুরে মাটি ধসে ১০ মাসের শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ঘরের উপর মাটি ধসে মো. আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর ওই এলাকার বাগান বাড়ির বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের কিনারে থাকা ঘরের উপর মাটি ধসে পড়ে। এসময় শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার।

তিনি জানান, ভারী বৃষ্টির কারণে মাটি ধসে পড়েছে ঘরটির উপর। ঘরটি একেবারেই কাঁচা ছিল। এতে ওই ঘরে থাকা ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের

জঙ্গল সলিমপুরে মাটি ধসে ১০ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০২:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬