ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪

নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি অ্যাম্বুলেন্স। 

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা মৃত নবজাতকের মা ও স্বজনসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন, মা মনোয়ারা বেগম, চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন এবং নানি বিউটি বেগম। তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে শিশুটির মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজীর নিজ বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে।

সড়কে থাকা একাধিক পিকআপ ভ্যানের মধ্যে একটি হঠাৎ গতি কমিয়ে দিলে তার পেছনে থাকা একটি মাছবাহী পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। একই সময়ে পেছনের দিক থেকে দ্রুতগতিতে আসা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ওই পিকআপ ভ্যানগুলোকে সজোরে ধাক্কা দেয়। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সচালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের পিকআপের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীরা আঘাত পেয়েছেন, তবে তারা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) সকালে নবজাতকটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

আপডেট সময় ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬