ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’

শ্রীপুরে বনভূমি উচ্ছেদ অভিযানে হামলা, বন বিভাগের ১৬ জন আহত

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। দখলদারদের হামলায় বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ, গাড়িচালক সোহেলসহ আরও কয়েকজন।

সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় বন বিভাগের ২ নম্বর খতিয়ানভুক্ত জমি দখল করে স্থানীয় দুলাল ও আরমান ঘর নির্মাণ করছিলেন। মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বন বিভাগের ২০ থেকে ২৫ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক জমিটি উদ্ধার করতে গেলে দখলদাররা বাধা দেন।

তিনি অভিযোগ করেন, দুলাল ও আরমানের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এতে রেঞ্জ কর্মকর্তা, সদর বিট কর্মকর্তাসহ ১৬ জন আহত হন। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বিজন কুমার মালাকার জানান, আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

শ্রীপুরে বনভূমি উচ্ছেদ অভিযানে হামলা, বন বিভাগের ১৬ জন আহত

আপডেট সময় ০৩:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬