ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার Logo ‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, যশ বললেন ‘অশালীন কিছু নেই’ Logo ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে করুন কয়েকটি কাজ

রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রতিশ্রুতি ও সম্পর্কের বিরোধকে কেন্দ্র করে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

আটকরা হলেন, অভিযুক্ত কিশোরী (১৫)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। আপরজন সিয়ামের বন্ধু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের কাজী বাড়ির আরিয়ান।

অভিযুক্ত প্রেমিকার সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোনে সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরই মধ্যে দুইজন ঢাকায় আবাসিক হোটেলে কয়েকবার রাত্রীযাপনও করেন। সম্প্রতি ওই কিশোরীর তিন মাসের বাচ্চা গর্ভপাত করান সিয়াম। পরে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এরই মধ্যে তাকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেন সিয়াম। টাকা জোগাড় করতে না পারলেও সিয়ামের কথা রক্ষায় রোববার রাতে সিয়ামের বাড়িতে আসে সে।

সেখানে একটি কক্ষে সিয়াম, তার বন্ধু আরিয়ান ও ওই কিশোরী রাত্রীযাপন করে। ভোরে সিয়াম তার প্রেমিকাকে কেউ দেখার আগে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে ওই কিশোরী। এসময় সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ওই কিশোরী ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৩:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬