রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে সড়কের নিচে গ্যাস লিকেজ থেকে আগুন, আতঙ্ক

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের ফয়স লেক এলাকার জাকির হোসেন সড়কে মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। 

রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি গেছে। হঠাৎ পাইপলাইন থেকে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে যান চলাচল সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পাওয়ার পর আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পাইপলাইন লিকেজের কারণ অনুসন্ধান করছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল)। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইনটি লিকেজ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কারিগরি দল ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com