বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পরিবেশ সুরক্ষায় সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী জানান, দেশের সব সরকারি কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ এবং উৎপাদন ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি, কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজধানীর আমিন বাজারে একটি প্লান্ট বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা৭১নিউজ/একেএএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com