ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব : তথ্যমন্ত্রী Logo সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া Logo ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু Logo বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব Logo নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ ৫ জনকে দুদকে তলব Logo দুদকের মামলায় আসামি বেবিচকের দুই প্রকৌশলী, অথচ অনাপত্তিপত্রে নেই মামলার তথ্য Logo স্কুল নেই, চিকিৎসা নেই, নেটওয়ার্ক নেই, চলছে রাঙামাটির ৫ হাজার মানুষের জীবন Logo নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ‘দামু’ পরিচালক রাজা সেন আর নেই Logo রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর

বুড়িগঙ্গায় বর্জ্য নিঃসরণ, পরিবেশ অধিদপ্তরের অভিযান

বুড়িগঙ্গা নদীতে সরাসরি বর্জ্য নিঃসরণের ঘটনায় শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়।

অভিযানের শুরুতেই কর্মকর্তারা নদীর তীরে একটি পাইপলাইন দিয়ে দূষিত পানি সরাসরি বুড়িগঙ্গায় ফেলার দৃশ্য দেখতে পান। তাৎক্ষণিকভাবে সেই বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।

পরবর্তীতে দুটি ডাইং কারখানা পরিদর্শনে দেখা যায়, তাদের ইটিপি (Effluent Treatment Plant) বন্ধ এবং ময়লা পানি সরাসরি ড্রেনে ফেলা হচ্ছে। অভিযানের সময় বিষয়টি জানার পর কারখানা কর্তৃপক্ষ ইটিপি চালু করে। সংশ্লিষ্ট পানির নমুনাও সংগ্রহ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ অঞ্চলে প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিতভাবে মনিটরিং করা না হলে বুড়িগঙ্গা নদীর পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়বে।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ে একটি সভার মাধ্যমে ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। নমুনাগুলোর ল্যাব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এনফোর্সমেন্ট শুনানি শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

অভিযানের সময় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব : তথ্যমন্ত্রী

বুড়িগঙ্গায় বর্জ্য নিঃসরণ, পরিবেশ অধিদপ্তরের অভিযান

আপডেট সময় ০৪:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫