সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি : সংসদে আইনমন্ত্রী গৃহকর্মী রিক্তার মৃত্যু: বরখাস্ত হচ্ছেন পাউবো কর্মকর্তা সবিবুর ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে : বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী কিয়ার স্টারমার কি সোমবারই পদত্যাগ করছেন এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

হিজাব না পরে গান, ইরানে গায়িকাকে ৭৪ বার চাবুক মারার নির্দেশ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

হিজাব না পরে ইউটিউবে গান পরিবেশন করায় পারাস্তো আহমাদি নামে ইরানের এক গায়িকা ও তার সহশিল্পীদের ৭৪ বার করে চাবুক মারার নির্দেশ দিয়েছেন দেশটির এক আদালত।

বার্তাসংস্থা এএফপি শনিবার (২০ জুন) ওই গায়িকার ভিডিওগ্রাফার ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।

তিনি ইউটিউবে লাইভে গান পরিবেশন করেন। এ সময় তার সঙ্গে একজন পিয়ানো বাদক, ড্রামার, গিটারিস্ট এবং বেসিস্ট। পারাস্তো আহমাদিসহ তার তার সাত সহযোগীকে চাবুক মারার নির্দেশ দেওয়া হয়েছে।

তারা ইউটিউবে বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন। যারমধ্যে শক্তিশালী ও শোকপূর্ণ গান ছিল। এটি মূলত ছিল একটি কনসার্ট। তবে সেখানে স্বশরীরে কোনো দর্শক ছিল না।

ইরানে নারীদের প্রকাশ্যে গান গাওয়া নিষেধ। দেশটির নারীদের সঠিকভাবে পোশাক এবং মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক।

এএফপি জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে ওই লাইভ কনসার্টটি করেছিলেন আহমাদি। তার ওই ভিডিও ৩০ লাখ মানুষ দেখেন। এছাড়া ইউটিউবের অন্যান্য চ্যানেলেও কনসার্টটি পুনরায় আপলোড করা হয়।

চাবুক মারার বিষয়টি নিশ্চিত করে আহমাদির ভিডিওগ্রাফার তাহমিনে মোনজাভি গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, “দুই বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে আমাদের ব্যান করে রাখা, দেশ ছাড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া। সঙ্গে আমাদের ৭৪ বার চাবুক মারার নির্দেশ দেওয়া হয়েছে।”

ইউটিউবে ওই লাইভ কনসার্ট করার পর আহমাদিসহ তার সহযোগীদের ২০২৪ সালেই গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাদের জামিন দেওয়া হয়।

ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট মিজান নিউজ ওই সময় জানায়, “আইনি ও ধর্মীয় স্ট্যান্ডার্ড না মেনে গান পরিবেশন করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

এই গায়িকা ও তার সহযোগীদের ৭৪ বার করে চাবুক মারার নির্দেশটি দিয়েছেন কোমের প্রাদেশিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ‘ইন্টারনেটে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট তৈরি ও প্রকাশ করে শালীনতা ভঙ্গ করা।’

সূত্র: এএফপি

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com