বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা চাল-নিত্যপণ্যের বাজারে স্বস্তি, দাম সরবরাহ স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের ‘ইরান-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত হবে’ সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

মহাকাশে ইরানের নতুন জোট, আসছে পার্স-টু ও সোলেইমানি স্যাটেলাইট

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সব বাধা আর যুদ্ধ পরিস্থিতি মাড়িয়ে মহাকাশ গবেষণায় একের পর এক বড় সাফল্য পাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনকে অবজ্ঞা করে দেশটি এবার কক্ষপথে পাঠাচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ইমেজিং স্যাটেলাইট ‘পার্স-টু’। একইসাথে চলতি বছরের মধ্যেই মহাকাশে স্থাপন করা হচ্ছে ‘শহীদ সোলেইমানি’ স্যাটেলাইট কনস্টেলেশন বা কৃত্রিম উপগ্রহের জোট।

বুধবার (১৭ জুন) ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি এই ঘোষণা দিয়েছেন। আর বিষয়টি জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় ইংরেজি চ্যানেল প্রেসটিভি।

ইরানি মহাকাশ গবেষণা সংস্থার কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মন্ত্রী সাত্তার হাশেমি জানান, শত্রুদের চাপিয়ে দেওয়া কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের মহাকাশ কর্মসূচি এক মুহূর্তের জন্যও থমকে যায়নি। দেশের বিশেষজ্ঞদের দিনরাত পরিশ্রমের ফলেই এই অভাবনীয় অগ্রগতি সম্ভব হয়েছে।

উন্নত প্রযুক্তির ‘পার্স-টু’ স্যাটেলাইটটি মূলত নিখুঁতভাবে পৃথিবী পর্যবেক্ষণ, রিমোট সেন্সিং ও পরিবেশগত নজরদারির কাজ করবে। এটি ইরানের স্মার্ট কৃষি, পানিসম্পদ ও ভূমি ব্যবস্থাপনা এবং তথ্যভিত্তিক শাসনব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।

মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের পর তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে ইরান এখন আন্তর্জাতিক সহযোগিতা ও নতুন প্রযুক্তিগত কৌশল নিয়ে পুরোদমে এগিয়ে যাচ্ছে।

ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ শত্রুপক্ষের সব অপপ্রচার উড়িয়ে দিয়ে বলেন, সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের মহাকাশ খাতের কোনো ক্ষতি হয়নি। কারণ, তাদের মহাকাশ অবকাঠামো কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রের ওপর নির্ভরশীল নয় যে একটা জায়গায় আঘাত করলেই সব বন্ধ হয়ে যাবে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও স্যাটেলাইট যোগাযোগ, তথ্য গ্রহণ এবং ছবি তোলার মতো সব সেবা পুরোপুরি সচল ছিল।

তিনি স্পষ্ট করে বলেন, তাদের সব বড় প্রকল্প দারুণ গতিতে এগিয়ে চলছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই ‘শহীদ সোলেইমানি’ স্যাটেলাইট জোট উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। স্বনির্ভরতার এই নতুন মাইলফলক বিশ্বমঞ্চে ইরানের মহাকাশ সক্ষমতারই এক বড় প্রমাণ।

সূত্র: প্রেসটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com