ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার রায় আজ

চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় আজ বুধবার (১৭ জুন) ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত পাড়া ও সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস হত্যা মামলাটির রায় ঘোষণা করবেন। 

আদালত সূত্র জানায়, আয়াত হত্যা মামলায় ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। পরে আদালত রায়ের জন্য ১৭ জুন দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে, প্রতিবেশী আবীর আলী মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেন। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি আয়াতকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেন।

তদন্তকারী সংস্থা পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আবীর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তদন্তে তার বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার সঙ্গে আয়াতের ডিএনএ মিল পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় আবীরকে প্রধান আসামি করা হলেও তার বাবা, মা ও বোনকে অব্যাহতির সুপারিশ করা হয়। একই ঘটনায় জড়িত এক কিশোরের বিচার শিশু আদালতে পৃথকভাবে চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার রায় আজ

আপডেট সময় ০১:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬