ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

সাবেক ডিআইজি ফিরোজের মৃত্যু, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ মে) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড.  নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলেন, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর ১৯৪৮ সালে দিনাজপুর জেলার সদর থানাধীন পার্বতীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সাবেক এ পুলিশ কর্মকর্তা ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চৌকস এ পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার, মেহেরপুর জেলা, এআইজি (ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন), পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা, এসআরপি, সৈয়দপুরসহ স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ এইচ এম ফিরোজ কবীরের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। অ্যাসোসিয়েশন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

সাবেক ডিআইজি ফিরোজের মৃত্যু, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

আপডেট সময় ১১:০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫